২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ভিসা প্রক্রিয়া আরও সহজ করার পক্ষে মত দিলেন সেদেশের বিশেষজ্ঞরা

মার্কিন ভিসা প্রক্রিয়া আরও সহজ করার পক্ষে মত দিয়েছেন একদল বিশেষজ্ঞ। বিশেষজ্ঞদের মধ্যে ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) কর্মকর্তারাও রয়েছেন। ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশনে অনুষ্ঠিত ‘২১ শতকে ভিসা প্রক্রিয়া পুনর্বিবেচনা’ শীর্ষক এক আলোচনায় বিশেষজ্ঞরা এ মত প্রকাশ করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 04:50 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

আলোচনায় ডিএইচএস’র অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ফর পলিসি স্টুয়ার্ট এ বেকার মার্কিন  ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতার বিষয়টি স্বীকার করে জানান, ভিসা পওয়ার ক্ষেত্রে জনগণের অসুবিধা কমিয়ে আনার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন।

হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সিনিয়র রিসার্চ ফেলো জেমস জ্যা কারাফানো তার বক্তব্যে মার্কিন অর্থনৈতিক সমৃদ্ধি, শক্তিশালী জোট গঠন এবং জাতীয় নিরাপত্তার জন্য সহায়ক ভিসা প্রক্রিয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। যারা মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করবেন তাদের জন্য ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করার ব্যাপারেও তিনি জোর দেন।

এ ছাড়া পূর্ব ইউরোপ ও এশিয়ার সাথে অর্থনীতি, সংস্কৃতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সম্পর্ক জোরদার হওয়ায় এসব অঞ্চলকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা ওয়েবার কর্মসূচির আওতায় নিয়ে আসার ব্যাপারেও সুপারিশ করেন বক্তারা।

প্রসঙ্গত, হেরিটেজ ফাউন্ডেশন নীতিমালা বিষয়ক একটি রক্ষণশীল গবেষণা প্রতিষ্ঠান।