২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের জাতীয় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২৬ জুলাই মালদ্বীপের জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ তার শুভেচ্ছা বার্তায় মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার সম্পর্ককে ‘চমৎকার’ হিসেবে উল্লেখ করে এক বার্তায় বলেন, সার্কের আওতায় দু দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতার যে সম্পর্ক বিরাজমান রয়েছে সামনের দিনগুলোতে তা আরও জোরদার হবে।

এ ছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাদের বার্তায় মালদ্বীপের জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।