চাঁদপুরে আওয়ামী লীগের দু গ্র“পে সংঘর্ষ, আহত ৩০
পূর্ব ঘটনার জের ধরে আওয়ামী লীগের বিবদমান দুটি গ্র“পের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজন ফটো সাংবাদিকও রয়েছেন। মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের ইটলি চৌরাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় প্রায় ৫০টি দোকান লুট হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের পাঁচ কর্মিকে আটক করেছে।
পুলিশ জানায়, ২২ জুলাই জেলা আওয়ামী লীগ সভাপতির বাসভবনে হামলার জের ধরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দুপক্ষে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ছবি তুলতে গিয়ে দুই ফটো সাংবাদিক এসময় আহত হন।
