২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৫--০৬ অর্থবছরে সরকার ৭৫ বিলিয়ন টাকার সুদ পরিশোধ করেছে

সদ্যসমাপ্ত ২০০৫--০৬ অর্থবছরে সরকার সুদ পরিশোধের জন্য ৭ হাজার ৫শ’ কোটি টাকা ব্যায় করেছে। এটা সরকারের মোট রাজস্ব ব্যায়ের প্রায় এক পঞ্চমাংশ বলে অর্থমন্ত্রণালয় সূত্র জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

দেশের অর্থনীতিবিদরা বলেছেন, সুদ পরিশোধ বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে এবং মানব উন্নয়ন সম্পর্কিত কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে।

তারা আরো বলেন, ব্যাংকগুলোর কাছ থেকে গণহারে ঋণ গ্রহণের মতো সহজ পন্থার পরিবর্তে সরকারের রাজস্ব সংগ্রহ বৃদ্ধির দিকে যাওয়া উচিত।

প্রখ্যাত অর্থনীতিবিদ ড.আতিউর রহমান বলেন, এটা অর্থনীতি পরিচালনার দায়িত্বশীল পন্থা নয়।

অপরদিকে বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ)’র সভাপতি অধ্যাপক খলিকুজ্জামান বলেন, বেসরকারি খাতের পরিবর্তে সরকার সর্বোচ্চ ঋণগ্রহীতা হতে পারে না।

অর্থমন্ত্রণালয় সূত্র জানায়, সরকার ২০০৫--০৬ অর্থবছরে সুদ পরিশোধের জন্য ৭ হাজার ৫শ’ ৪৫ কোটি টাকা ব্যয় করেছে। এরমধ্যে অভ্যন্তরীণ ঋণ পরিশোধ করা হয়েছে ৬ হাজার ২শ’ ৪৬ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৭৮ ভাগ বেশি। অপরদিকে বৈদেশিক ঋণের জন্য ব্যয় হয়েছে ১ হাজার ২শ’ ৯৯ কোটি, যার বৃদ্ধির হার ৮ দশমিক ২৫ ভাগ।

অধ্যাপক খলিকুজ্জামান বলেন, সুদ পরিশোধ হার বৃদ্ধির প্রবণতা ব্যাংকগুলোতে তারল্য সংকট এবং বেসরকারি খাত বিকাশে বিঘœ সৃষ্টি করে।

ড. আতিউর রহমান প্রশ্ন উত্থাপন করেন, মোট রাজস্ব ব্যয়ের এক পঞ্চমাংশই যদি সুদ পরিশোধে ব্যায় হয়, তাহলে সরকার স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টিসহ অন্য খাতগুলোর জন্য কি ব্যয় করবে?

সরকারের ঋণ গ্রহণ বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখে এবং মানব উন্নয়ন বিষয়ক কর্মকান্ডে বিঘœ সৃষ্টি করে বলেও তিনি উল্লেখ করেন।