বাংলাদেশী গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে বিএসএফ এর গুলিবর্ষণ
সাতক্ষীরার কলারোয়া সীমান্তের চান্দুড়িয়ায় সোমবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশী গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলিবর্ষণ করে।
বাংলাদেশ রাইফেলস্ ব্যাটালিয়নও (বিডিআর) ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা ১০ রাউন্ড গুলি ছোঁড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে বিডিআর সূত্র জানিয়েছে।
বাংলাদেশ রাইফেলস্ এর ৪১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হুমায়ুন কবির এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি বিএসএফকে দায়ী করে বলেন, কোন উস্কানী ছাড়াই গত কয়েক দিন ধরে সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার এলাকা জুড়ে বিএসএফ বিভিন্ন সময় গুলি বর্ষণ করে সীমান্তে ভীতি প্রদর্শন করে আসছে।
