গাইবান্ধায় ছুরিকাঘাতে ১ জন নিহত
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সাহার বাজারে রোববার মোবাইল ফোন করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নুরুল আমিন পাভেল (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত পাভেল একই উপজেলার চক গয়েশপুর গ্রামের মৃত মোসলেম মাস্টারের ছেলে। একই ঘটনায় গুরুতর আহত তার সহোদর রুবেল মিয়াকে আশংকাজনক অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসী গাইবান্ধা-সাদুল্যাপুর সড়ক চার ঘন্টা অবরোধ করে রাখে এবং অভিযুক্ত সাইদুর রহমান ও তার ভাই রেজা মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় ১৪ টি বসত ঘরসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়।
এ ঘটনায় পুলিশ সাইদুর রহমান ও মানিক মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করেছে।
