সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১. কুকুরের কামড়ে ১জনের মৃত্যু
ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার চিশতিয়া ফিলিং স্টেশনের সামনে রোববার ভোরে সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছে। এ ছাড়া সাভার পৌর এলাকার কাতলাপুর কর্ণপাড়া মহল্লায় পোষা কুকুরের কামড়ে একজন মারা গেছে।
পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে দ্রুতগামী একটি জীপের চাপায় এক অজ্ঞাত মহিলা নিহত হন। পুলিশ ঘাতক জীপটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, সাভার পৌরসভার চেয়ারম্যান আলহাজ মো. রেফাত উল্লাহর ছেলে শামিমুল ইসলাম সম্পদকে (১৩) বৃহস্পতিবার তার পোষা কুকুর কামড় দেয়। পরে তাকে সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা শিকদার মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে রোববার ভোরে মারা যায়।
সম্পদ উত্তরা মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।
