যশোরে যৌতুকের দায়ে গৃহবধুকে কুপিয়ে হত্যা
যশোর শার্শা উপজেলার গাজীপুর-পশ্চিমপাড়া এলাকায় শনিবার রাতে নতুন বিবাহিতা স্ত্রীকে যৌতুকের দায়ে মাতাল স্বামী কুপিয়ে হত্যা করেছে।
নিহতের নাম শাবানা (২০)। সে একই উপজেলার মান্দারতলা গ্রামের সোহরাবের মেয়ে।
স্থানীয় পুলিশ জানায়, গাজীপুর-পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলী মাস্টারের ছেলে ইমরুলের সাথে দেড় মাস আগে শাবানার বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই ইমরুল যৌতুকের জন্য শাবানাকে নির্যাতন করতো।
শনিবার রাত ২ টার দিকে ধারালো অস্ত্র দিয়ে শাবানাকে তার স্বামী কুপিয়ে হত্যা করে।
ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
