শামসুন্নাহার হলের ছাত্রীদের ওপর পুলিশী হামলার চতুর্থ বছর, আজও বিচার হয়নি ওই ঘটনার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ছাত্রীদের ওপর বর্বরোচিত পুলিশী হামলার চতুর্থ বছর পূর্ণ হচ্ছে ২৩ জুলাই রোববার।
বর্বরোচিত এ ঘটনার চার বছর অতিবাহিত হলেও আজো এর বিচার হয়নি। এমনকি এর তদন্ত রিপোর্টটিও প্রকাশিত হয়নি।
ওই বর্বরোচিত ঘটনার বিচারের দাবিতে রোববার ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ এবং শামসুন্নাহার হলের ছাত্রীরা রাত বারটা এক মিনিটে মোমবাতি প্রজ্জলনসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
অধ্যাপক সুলতানা শফি প্রভোস্ট থাকাকালে ২০০২ সালের ২৩ জুলাই গভীর রাতে হলের ছাত্রীদের ওপর পুলিশী হামলা হয়। শিক্ষার্থীরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললে তৎকালীন উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী পদত্যাগ করতে বাধ্য হন।
এছাড়া ঘটনার নেপথ্য নায়ক ছাত্রদলের বহিরাগত ছাত্রীনেত্রী কানন এবং তার সহযোগী লুসি, শান্তা, মৌসহ ছাত্রদল নেত্রীদের কোন শাস্তি দেওয়া হয়নি।
