সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
সাভারের নবীনগর -- কালিয়াকৈর মহাসড়কে শুক্রবার ট্রাক ও বেবি টেক্সির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
নিহতের নাম -- মাসুদ রানা (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কের পলাশবাড়ি নামক স্থানে যাত্রীবাহী বেবি টেক্সিটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো – ড -- ৬৩৯৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেবিটেক্সি চালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর দুইজন যাত্রী আহত হয়।
পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
