সাভারে ব্যাক ফেব্রিক স্যুয়েটার ফ্যাক্টরিতে সংঘর্ষে আহত ২০
সাভারের শহরতলীতে বৃহস্পতিবার একটি স্যুয়েটার ফ্যাক্টরির শ্রমিকদের সাথে মালিকপক্ষের ভাড়া করা সন্ত্রাসীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
‘ব্যাক ফেব্রিক’ নামে ওই ফ্যাক্টরির কর্মচারীরা এসময় ব্যাপক ভাংচুর চালায়।
স্থানীয় সূত্র জানায়, কর্তৃপক্ষ কিছুদিন আগে আট শ্রমিককে নানা অভিযোগে চাকুরিচ্যুত করে। এর জের ধরেই বৃহস্পতিবার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
শ্রমিকরা অভিযোগ করে, সকালে মালিকপক্ষের ভাড়া করা সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক আন্দোলন শুরু করে এবং একটি মিছিল বের করে।
আন্দোলনে শ্রমিকরা চাকুরিচ্যুত শ্রমিকদের বিরুদ্ধে আদেশ তুলে নেওয়ার দাবি জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এই সংঘর্ষের জন্যে শ্রমিক ও মালিকের ভাড়া করা সন্ত্রাসী উভয় দলই দায়ী তবে শ্রমিকরা এসময় ফ্যাক্টরির প্রচুর জিনিসপত্র ভাংচুর করে।
পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
