২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপি সভাপতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ

ভারতীয় পত্রিকায় বাংলাদেশ সম্পর্কে বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ভারতের বৃহৎ একটি রাজনৈতিক দলের প্রধান এবং দায়িত্ববান রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশের মতো এমন একটি বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশী  দেশের বিরুদ্ধে তার এমন মন্তব্য অপ্রত্যাশিত।

তিনি আরো বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ থাকায় অল্প সময়ের মধ্যেই জঙ্গিদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিয়েছে। একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা তাদের নিজেদেরই সমাধান করা উচিত উল্লেখ করে ওই মুখপাত্র বলেন, অন্য একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধেএমন ঢালাও অভিযোগ আনা উচিত না।  

বিজেপি সভাপতি রাজনাথ সিং এর বরাত দিয়ে স্টেটসম্যান পত্রিকা জানায়, বাংলাদেশে ২৫০০০ যুবক প্রশিক্ষণ নিচ্ছে বলে খবর রয়েছে। কাজেই বাংলাদেশের ওপর চাপ প্রয়োগের জন্য বিশ্ব সম্প্রদায়ের মধ্যে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে ভারত সরকারের কূটনৈতিক প্রচারণা চালানো উচিত।