২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতদের প্রতি রাষ্ট্র্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সাম্প্রতিক সুনামিতে জনমানুষ ও জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সুনামিতে নিহত সবার আত্মার শান্তি কামনা করে রাষ্ট্রপতি তার শোকবার্তায় বলেন, ‘জাভা দ্বীপ দ্বিতীয়বারের মতো সুনামিতে আক্রান্ত হওয়ায় আমি শোকাভিভূত। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেখানকার জনমানুষ এবং সম্পদের যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে তার জন্য আমি গভীরভাবে ব্যথিত’।

অপর এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান জাভা দ্বীপে সুনামিতে নিহত সবার রুহের মাগফেরাত কামনা করে আক্রান্তদের প্রতি তার সমবেদনা জ্ঞাপন করেন।