চট্টগ্রাম শিপইয়ার্ডে এক শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডতে শিপব্রেকিং ইয়ার্ডে বৃহস্পতিবার সকালে এক শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম কবির আহমেদ (৩০)। তার বাবার নাম বকুল মিয়া। তিনি নামরিন এন্টারপ্রাইজে হেলপার হিসেবে কাজ করতেন।
জানা গেছে, একদল শ্রমিক একটি ভারী আইরন প্লেট বহন করে নিয়ে যাওয়ার সময় প্লেটটি কবির আহমেদের ওপর পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
