২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধিতে ডিএমপির উদ্বেগ

রাজধানীতে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মত অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ (ডিএমপি) উদ্বেগ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 05:26 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান বুধবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে পুলিশ অপরাধ দমন করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।

তবে অপরাধীরা নতুন পদ্ধতিতে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেলেও রাজধানীর আইন --শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন।

কমিশনার জানান, ডিএমপি খুব শিগগিরই একটি ওয়েবসাইট চালু করবে।

রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় অনুষ্ঠানে যুগ্ম কমিশনার এবং গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শহীদুল ইসলাম ও বিভিন্ন জোনের উপ কমিশনাররা উপস্থিত ছিলেন।

শহীদুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে বাংলাদেশে মার্কিন ও ব্রিটিশ পুলিশ বাহিনীর উদাহরণ দেওয়া হয়। কিন্তু ওই দেশগুলোর পুলিশ বাহিনী সরকারি নিয়ন্ত্রণাধীন নয়।

তিনি বলেন, নগরীতে নতুন করে বেশ কিছু মাদকাসক্ত ছিনতাইকারী গজিয়ে উঠেছে। অবস্থাসম্পন্ন পরিবারের এসব সদস্যরা বিভিন্ন অভিজাত এলাকায় ছিনতাই কাজে প্রাইভেট কার ও মাইক্রোবাস ব্যবহার করছে।

ডিএমপি কর্মকর্তারা সাংবাদিকদের জানান, ডিএমপি’র এলাকা ও কর্মকাণ্ড বি¯তৃত করার লক্ষ্যে একটি নতুন অর্গানোগ্রাম গ্রহণ করা হয়েছে।

তারা বলেন, অপরাধ দমন তৎপরতাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ডিএমপি’র বিভিন্ন জোন এবং ডিবিতে একাধিক ইন্সপেক্টরও নিয়োগ দেওয়া হয়েছে।