যশোরে বোমা বিস্ফোরণে আহত ৩
যশোর অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামে মঙ্গলবার রাতে বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছে।
আহত দু’জন হলেন, দিলীপ বৈরাগী ও আরিফ সরদার। অপরজনের নাম জানা যায় নি।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে বোমা তৈরি করার সময় হঠাৎ বোমা বিস্ফোরণ হলে তিনজন আহত হয়। এলাকাবাসী দিলীপ ও অজ্ঞাত ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দেয় এবং আরিফ পালিয়ে যায়।
আহতদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত যুবকের অবস্থা আশংকাজনক।
পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। কি উদ্দেশ্যে বোমা তৈরি করা হচ্ছিল সে সম্পর্কে কিছু জানা যায় নি।
