যুক্তরাজ্যের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রো মিশেল ২ দিনের সফরে বাংলাদেশে, ১ম লিড
বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু মিশেল এমপি মঙ্গলবার বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড যেখানেই হোক কঠোর হাতে দমন করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, লন্ডনে হোক আর মুম্বাইয়েই হোক সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ আনা এবং প্রতিহত করা উচিত।
অ্যান্ড্রু মিশেল সোমবার বাংলাদেশে পৌঁছান। দু’দিনের এ সফরকালে তিনি উন্নয়ন ইস্যু বিশেষ করে ক্ষুদ্র অর্থনীতি এবং পানি ও স্যানিটেশন নিয়ে আলোচনা করেন।
সম্প্রতি লন্ডনে ব্রিটিশ মুসলিমদের হয়রানির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাজ্যের পুলিশ কঠোরভাবে আইন মেনে চলে এবং তাদের কাছে মুসলিম বা খ্রিস্টান এবং সংখ্যালঘু বা সংখ্যাগুরুর মধ্যে তফাৎ করতে পারে না।
পররাষ্ট্রমন্ত্রীর সাথে দারিদ্র্য বিমোচন বিষয়ক সকল প্রকল্পের ব্যাপারে আলোচনা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
মিশেলের দু’দিনের এ সফরে লর্ড অ্যাশক্রফট তার সাথে রয়েছেন। তাদের সফর ও আলোচ্যসূচির মধ্যে রয়েছে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পরিদর্শন। এছাড়া তিনি ঢাকা ও ঢাকার বাইরের ওয়াটার এইড প্রকল্পগুলো ঘুরে দেখেন। তারা ব্র্যাকসহ বাংলাদেশের উন্নয়ন কমিউনিটির অন্যান্য সদস্যদের সাথেও আলোচনা করেন।
