কাকরাইলে হোটেল রাজমনি -- ঈশাখাঁয় আগুন, হতাহত নেই
নগরীর কাকরাইলে অভিজাত হোটেল রাজমনি -- ঈশাখাঁয় মঙ্গলবার সকালে এক অগ্নিদুর্ঘটনা ঘটে। আধ ঘন্টার আগুনে হোটেলের কিছু মালামাল পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
দমকল বাহিনী সূত্র জানায়, সকাল ১০টার দিকে ওই হোটেলে অষ্টম তলার গেস্ট রুম ৮১২ নম্বর কক্ষে আগুন ধরে। এতে পুরো হোটেলে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। আগুনে দুটি এয়ারকুলার মেশিন ও বেশ কিছু আসবাসপত্র পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর আটটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান বা অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগ্নিকাণ্ডের সূচনা বলে সংশ্লিষ্টদের ধারণা।
