রেকর্ড পরিমাণ মুনাফা লাভ করেছে সিটি গ্র“প
সিটি ব্যাংক এনএ’র একটি হোল্ডিং কোম্পানি বিশ্বের বৃহত্তম সেবাদানকারী প্রতিষ্ঠান সিটি গ্র“প চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে।
সিটি গ্র“পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, ২০০৬ সালের দ্বিতীয় তিন মাসে ২ হাজার ২১৮ কোটি মার্কিন ডলার আয় এবং ৫২৭ কোটি মার্কিন ডলার কর পরবর্তী মুনাফা অর্জন করেছে। ২০০৫ সালের প্রথম তিন মাসের আয়ের তুলনায় কোম্পানির এ আয় শতকরা চার শতাংশ বেশি।
এতে আরও বলা হয়, সিটি গ্র“পের আয় এই সময়ের মধ্যে বছরে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক আয় বেড়েছে ১৭ শতাংশ।
