৩ বিভাগে নয়া অতিরিক্ত কমিশনার
প্রশাসনের সদ্য পদোন্নতি প্রাপ্ত তিন যুগ্ম--সচিবকে সোমবার ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার পদে নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সোমবার তাদের মধ্যে এ পদ বন্টন করে।
এদের মধ্যে একেএম মর্তুজাকে ঢাকা বিভাগে, মজিবুর রহমানকে খুলনা বিভাগে এবং আবু তালেব মিয়াকে সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সদ্য পদোন্নতি প্রাপ্ত এ তিন যুগ্ম--সচিব সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ছিলেন।
