২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশ ছাত্রলীগ নেতা খুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শের শাহ সুরী রোডে রোববার রাতে বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতাকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 12:21 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

নিহত ছাত্রলীগ নেতার  নাম ইজাজ।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ইজাজ শের শাহ সুরী রোডে কৃষ্ণচুড়া তলা এলাকায় যখন তার দুই বন্ধুর সাথে দেখা করতে যায় তখন তিনজন অজ্ঞাত সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে। ইজাজ মাথা এবং বুকে গুলি বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পারিবারিক সূত্র জানায় পূর্ব শত্র“তার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।