চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিডিআর--বিএসএফ এর গুলিবিনিময়
চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্তে বিডিআর--বিএসএফ--এর মধ্যে টানা সাড়ে তিন ঘন্টা গুলিবিনিময় হয়েছে।
বিডিআর সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১২টা থেকে ভোররাত ৩টা পর্যন্ত থেমে থেমে এই গোলাগুলির ঘটনা ঘটে। বিএসএফ প্রায় ২৫০ রাউন্ড গুলি চালায়। জবাবে বিডিআর ১৫০ রাউন্ড গুলি চালায়।
জানা গেছে, এ ঘটনার প্রতিবাদে বিডিআর বিএসএফ এর কাছে প্রতিবাদ নোটিশ পাঠিয়েছে। রোববার বিকেলে এ নিয়ে কেম্পিানি কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে অনিবার্য কারণে তা বাতিল করে সোমবার বিকেল ৪টায় নির্ধারণ করা হয়।
বিডিআর--এর সহ--অধিনায়ক মেজর নওরোজ বিডিনিউজকে জানান, কোনো রকম উস্কানি ছাড়াই ভারতের মালদহ জেলার ১৪০ বিএসএফ ব্যাটেলিয়নের সদস্যরা সুখদেবপুর ক্যাম্পের ১৭৭ মেইন পিলার ও ৩৬৪ সাব পিলার--এর মাঝামাঝি কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশের ভেতরে গুলি চালায়।
