ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩, আহত ৪২
ফরিদপুরে শনিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও আরো ৪২ জন আহত হয়েছে।
নিহতরা হলেন -- আক্কাস হাওলাদার, তাছেনা ও সাত মাসের শিশু মেহেরুন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফরিদপুর -- বরিশাল সড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর নামক স্থানে সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো চ - ৯৯৫৭) নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আক্কাস হাওলাদার ও মেহেরুনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয় আরও ৪২ জন। এদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে ফরিদপুর - বরিশাল সড়কের ফরিদপুরের বাখুন্ডা নামক স্থানে দ্রুতগামী একটি বাসের (ঢাকা মেট্রো ব - ১১ - ১০২০) চাকায় পিষ্ট হয়ে তাছেনা (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছে।
