২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে প্রধান ডাকঘরে ডাকাতি : পাঁচ লাখ টাকার পোষ্টাল অর্ডার লুট

সিরাজগঞ্জে প্রধান ডাকঘরে শনিবার ভোর রাতে এক ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় ডাকাতরা প্রায় পাঁচ লক্ষাধিক টাকার পোষ্টার অর্ডারসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 01:32 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

পোষ্টমাস্টার আলী আশরাফ জানান, অনুমানিক রাত ২ টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত পোষ্ট অফিসের গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নৈশ প্রহরীকে বেঁধে রেখে অফিসের ভল্ট ভেঙ্গে এবং ভল্ট সংলগ্ন আরও ২/৩ টি কক্ষের আলমারি ভেঙ্গে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ১০ হাজার পাঁচশ পোষ্টাল অর্ডার এবং প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরী রতন মিঞাকে আটক করেছে।