বাংলাদেশ ভারত যৌথ সীমান্ত ওয়ার্কিং গ্রপের বৈঠক রোববার শুরু, অচলাবস্থা কাটবে বলে আশাবাদ
বাংলাদেশ ভারত যৌথ সীমান্ত ওয়ার্কিং গ্রপের দুই দিন ব্যাপী বৈঠক রোববার ঢাকায় শুরু হচ্ছে। এ বৈঠকে দুদেশের সীমান্ত সংকটগুলোর অবসান ও অচরাবস্থা কাটিয়ে ওঠার পথ তৈরি হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধতন কর্মকর্তা বলেন, সংকটের সুরাহা হয়ে যাবে এমনা নয়, তবে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এটাই একটি অগ্রগতি, কারণ গত চার বছর ধরেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না।
একটি কূটনীতিক সূত্র জানায়, উভয় পক্ষের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে যে, দু দেশ যত দ্রুত সম্ভব ছিটমহল ও সন্ত্রাসীদের নিয়ে সৃষ্ট সমস্যা সমাধান করে জনগণের ভোগান্তি কমিয়ে আনা হবে।
সীমান্তে বিডিআর বিএসএফ’র মধ্যে প্রায়শই গুলি বিনিময়ের ঘটনার সময়ে এ বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে বিবেছিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।
সম্প্রতি ভারতীয় নিরাপত্তা বাহিনী (বিএসএফ)’র হাতে বেশ কয়েকজন নিরীহ বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় দু’দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।
সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) আখতার আহমেদ এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহন কুমার।
২০০২ সালের মার্চে দু দেশের যৌথ সীমান্ত ওয়ার্কিং গ্রপের বৈঠক অনুষ্ঠিত হয়।
