লেবাননের ওপর ইসরাইলি হামলায় বাংলাদেশের উদ্বেগ
লেবাননের ওপর ইসরাইলি হামলায় বাংলাদেশ বৃহস্পতিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। লেবাননী জঙ্গি দল হিজবুল্লাহ দুই ইসরাইলি সৈনাকে বন্দি করার পর ইসরাইল আকাশ ও সমুদ্রপথ অবরোধ করে এ হামলা চালায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহা পরিচালক জহিরুল হক বিডিনিউজকে বলেন, আমরা এ হামলার ব্যাপারে উদ্বিগ্ন, আমরা মনে করি, শিগগিরই আন্তর্জাতিক গোষ্ঠীর হস্তক্ষেপে বিরাজমান অবস্থার অবসান ঘটবে।
তিনি বলেন, বাংলাদেশ সবসময়ই মধ্যপ্রাচ্য বিষয়ক সকল সংকটের সুষ্ঠু সমাধান চায়। বাংলাদেশ মনে করে, ফিলিস্তিন সমস্যার সমাধান না করা হলে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপন সুদূর পরাহত একটি বিষয় হবে।
এদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ফিলিস্তিন ও লেবাননের ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে।
