২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাগেরহাট--মাওয়া মহাসড়কে ফকিরহাটের সাধের বটতলা এলাকায় বিপ্ল¬ব কুমার ঘটক (৩০) নামে এক যুবক বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 07:02 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

গোপালগঞ্জ থেকে খুলনাগামী চলন্ত বাস থেকে নামার সময় বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। বাসটি আটক করা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, নিহত বিপ্ল¬বের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা গ্রামে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।