সিরাজগঞ্জে চাঞ্চল্যকর মোস্তাকিন হত্যা মামলায় ১ জনের যাবজ্জীব
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর মোস্তাকিন হত্যা মামলার রায়ে বৃহস্পতিবার এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রশীদ উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের কয়রাচরপাড়া গ্রামের দেলবর আলীর ছেলে।
সিরাজগঞ্জের দায়রা জজ মো: মাসদার হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
২০০১ সালের ১৪ আগস্ট আসামী আব্দুর রশীদ একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাকিনকে অপহরণ করে বাড়ির পাশের আখ খেতে নিয়ে হত্যা করে ফেলে রাখে।
এ ঘটনায় পরে নিহতের বাবা বাদি হয়ে উল্লাপাড়া থানায় পাঁচজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, মোস্তাকিন আসামী আব্দুর রশীদের শ্যালক। অভিযোগে বলা হয়, পারিবারিক বিষয়াদি ও যৌতুকের দাবিতে আসামি তার স্ত্রীকে নির্যাতন করতো। মোস্তাকিন এর প্রতিবাদ জানালে তাকে হত্যা করা হয়।
