ডাক বিভাগ বিগত অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি: সংসদে ডাক ও টেলি--যোগাযোগ মন্ত্রী
ডাক বিভাগ বিগত অর্থবছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এ সময় ১৫৮ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র ১০৯ কোটি টাকা আদায় করা হয়েছে।
জামাতে ইসলামীর সাংসদ মিয়া গোলাম পারওয়ারের এক প্রশ্নের জবাবে ডাক ও টেলি--যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক মঙ্গলবার সংসদে একথা জানান।
জাতীয পার্টির মজিবর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারা দেশে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে। তবে মাত্র এক বছর বয়সী এ মোবাইল কোম্পানিটিকে অনেক পুরণো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে।
মন্ত্রী আরো জানান, বর্তমানে দেশে মোবইল ফোনের গ্রাহক প্রায় ১ কোটি ৩০ লাখ।
