কুমিল্লায় চোরাচালান পণ্যসহ ২ জন আটক
কুমিল্লার বিভিন্ন এলাকায় চৌদ্দগ্রাম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয় লাখ টাকার চোরাচালান পণ্যসহ দু’ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে--কোতয়ালী থানার ছত্রখীল গ্রামের তাজুল ইসলামের পুত্র ট্রাক চালক আবুল বাশার (২৮) এবং চট্টগ্রাম জেলার ডবল মুরিং থানার ঝর্ণারপাড় গ্রামের মৃত ফরিদের পুত্র মোহাম্মদ জামাল।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল সোমবার ভোরে ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের অরবিট হোটেলের সামনে চট্টগ্রামগামী চোরাচালান পণ্যবাহী একটি ট্রাক (নং-রংপুর-ট-৪৪৬৪) আটক করে।
পুলিশ এই ট্রাক থেকে ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৪শ’ ৭৩ পিচ শাড়ী এবং ৮৫ হাজার ৫শ’ টাকা মূল্যের থ্রী--পিচ উদ্ধার করে।
একই থানা পুলিশ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রামগামী একটি চোরাচালান পণ্যবাহী ট্রাক (নং-ঢাকা-ট-৩৬৫৭)কে ধাওয়া করে কনকাপুর হিংগুলা বাজার এলাকায় ট্রাকটির গতিরোধ করে ট্রাকচালক এবং তার এক সহযোগীসহ ৩২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত ফেন্সিডিলের মূল্য প্রায় ৯৬ হাজার টাকা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় দু’টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
