২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাজনীন হত্যা মামলায় ৫ আসামির ফাঁসি, একজনকে বেকসুর খালাস, আপডেট

নিু আদালতের রায় সংশোধন করে হাইকোর্ট সোমবার চাঞ্চল্যকর শাজনীন হত্যা মামলায় পাঁচ আসামিকে ফাঁসি এবং একজন বেকসুর খালাস দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে-- প্রকৌশলী হাসান ও তার সহকারী বাদল, বাবুর্চি শহীদ, পারভীন ও গৃহ পরিচারিকা মিনু।

আসামিদের মধ্যে শনিরামকে বেকসুর খালাস প্রদান করেছেন হাইকোর্ট।

বিচারপতি আলী আসগর খান এবং এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডেথ রেফারেন্স বেঞ্চ অভিযুক্ত ২২ জন প্রত্যক্ষদর্শীদের মধ্যে চারজনের সাক্ষ্যপ্রমাণ এবং নিু আদালতের দেওয়া আদেশ বিশে¬ষণ করে এ রায় প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে, রাষ্ট্র পক্ষে নিয়োজিত আইনজীবী এবিএম ওয়ালিউর রহমান বিডিনিউজকে বলেন, খালাসপ্রাপ্ত আসামি শনিরামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তারা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবেন কি না সে ব্যাপারে এখনো তারা সিদ্ধান্ত নেন নি।

আসামি পক্ষের আইনজীবী মাহবুব হোসেন এ রায়ের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

প্রকৌশলী হাসানের ভাই মইনুল হোসেন বলেন, আমি রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাবো।” তিনি বলেন, শহীদ আদালতে স্বীকার করেছে যে সে ধর্ষণের পর শাজনীনকে হত্যা করেছে, আমার ভাইয়ের এ হত্যাকান্ডের সাথে কোনও সম্পর্ক নেই।

এর আগে ২০০৩ সালের ২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালত- ২ অভিযুক্ত ছয় জনকেই মৃত্যুদণ্ড দেয়।