২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৪ সাল পর্যন্ত ফিফা’র সাথে নতুন স্পন্সর চুক্তিতে আবদ্ধ ম্যাকডোনাল্ডস

বিশ্বখ্যাত ফাস্ট ফুড রেস্তরাঁ ম্যাকডোনাল্ডসের সাথে পুনরায় ২০০৭ - ২০১৪ সাল পর্যন্ত নুতন চুক্তি করেছে বিশ্ব ফুটবল পরিচালনা পর্সদ ফিফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 12:10 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

বার্লিনে ফিফা প্রেসিডেন্ট জোসেফ এস. ব্লাটার এবং ম্যাকডোনাল্ডস’এর নির্বাহি ভাইস প্রেসিডেন্ট ও গ্লোবাল চিফ মার্কেটিং কর্মকর্তা মারি ডিলন নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ম্যাকডোনাল্ডস ১৯৯৪ সাল থেকে ফিফা’র স্পন্সর। ফিফা’র সাথে চুক্তি বৃদ্ধি করার ফলে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ২০১০ সালের বিশ্বকাপ আসর এবং ২০১৪ সালে দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপ আসরে স্পন্সরের স্বত্ব নিজেদের আয়ত্বে রাখলো ম্যাকডোনাল্ডস।

তাছাড়া ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ফিফা’র কনফেডারেশন কাপ আসরেও স্পন্সর হিসেবে থাকছে ম্যাকডোনাল্ডস।