২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৩ কেজি হেরোইনসহ একজন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড় থেকে তিন কেজি হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব সোমবার একথা জানায়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম স্বপন কুমার বোস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 11:32 AM

Updated : 26 Apr 2022, 03:47 PM

র‌্যাব জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রোববার রাতে মিরপুর টেকনিক্যাল মোড়ে এসে পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই বাসে অভিযান চালিয়ে হেরোইনসহ স্বপনকে গ্রেপ্তার করে।

আটককৃত হেরোইনের মূল্য প্রায় তিন কোটি টাকা বলে র‌্যাব জানায়।