বিএসএফ-এর গুলিতে যশোরের আগ্রাভূলট সীমান্তে ২ বাংলাদেশী নিহত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) গুলিতে রোববার যশোরের শার্শা উপজেলার আগ্রাভূলট সীমান্তে দু’জন বাংলাদেশী যুবক নিহত হয়েছে বলে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সূত্র জানিয়েছে।
নিহতরা হলেন মুজিবর (২৫) এবং শৈবার (৩০)।
