ইংলিশ লীগ ছাড়ার ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
বিশ্বকাপ ফুটবল কোয়ার্টারফাইনালে ইংল্যান্ডের স্টাইকার ওয়েন রুনির লাল কার্ড পাওয়ার পেছনে প্রতিপক্ষ পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভূমিকা ছিল এমন ধারণা ইংলিশদের মধ্যে বদ্ধমুল হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড’র এ পর্তুগিজ উইংগার ইংলিশ লীগকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন।
টুর্নামেন্ট চলাকালেই ২১ বছর বয়সি রোনাল্ডো ইংলিশদের সমালোচনার তোপের মুখে পড়েন। ইংলিশ মিডিয়ার অভিযোগ, পর্তুগালের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে রোনাল্ডো রেফারীকে প্ররোচিত করেছিলেন ওয়েন রুনিকে লাল কার্ড দিতে এবং এ জন্য ইংল্যান্ডকে পর্তুগালের বিরুদ্ধে টাইব্রেকারে ১-৩ গোলে হেরে বিদায় নিতে হয়।
“সত্য বলতে কি, তারা (ইংলিশ) যেভাবে আমাকে দেখছে তাতে করে ইংল্যান্ডে থাকা আমার জন্যে কঠিন হয়ে পড়েছে। আমি কাউকে আঘাত করতে চাইনি,” বলেন রোনাল্ডো । খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিনি বলেন, আমি মনে করি আমার ম্যানচেস্টার ছেড়ে দেয়া উচিত কেননা খেলা চালিয়ে যাওয়ার মতো অনুকূল পরিস্থিতি বর্তমানে সেখানে নেই। সাম্প্রতিক দিন গুলোতে কেউ আমার পাশে দাঁড়ালো না যদিও আমি কাউকে কোনরুপ ক্ষতি করিনি। তিনি জানান, আগামী দুই তিন দিনের মধ্যে সিদ্ধান্ত নিবেন তিনি কোথায় যাবেন।
জোড়ালোভাবে শোনা যাচ্ছে রোনাল্ডো স্পেনের জায়ান্ট রিয়েল মাদ্রিদে য়োগ দিতে যাচ্ছেন এবং ইতিমধ্যে এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
এ সম্মর্কে রোনাল্ডো বলেন, আমি সব সময়ই বলেছি আমি স্পেনে খেলতে চাই।
গত বছর নভেম্বরে রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চার বছরের জন্য চুক্তি করেন।
ক্লাব প্রেসিডেন্ট স্যার এলেক্স ফাগুসন আশা প্রকাশ করেছেন বিশ্বকাপ শেষে তার ক্লাবের সব খেলোয়ারই মওসুম শুরুর আগের ট্রেনিং সেশনে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, খেলোয়ারদের মধ্যে কোনরুপ সমস্যা নেই এবং আমি কোন ধরনের সমস্যাও প্রত্যাশা করি না।
রিয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার ফ্যাবিও কেপিলো বলেন, এটা ভালো খবর রোনাল্ডো সেন্ট বার্নাব্যুতে আসার চিন্তা ভাবনা করছে। তার জন্য আমরাদেরকে অপেক্ষা করতে হবে এবং আরোও দেখতে হবে তবে এই মুহুর্তে আমি কিছু বলতে পারছিনা।
