মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২গ্র“পের মধ্যে সংঘর্ষ, মহিলাসহ আহত ৪০
মাদারীপুরের রাজৈর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্র“পের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৪০জন আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১০টায় উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যবর্তী গ্রামের হামেদ শেখ ও রাজ্জাক মোল্লার গ্র“পের মধ্যে এই সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে ২০ জনকে আশংকাজনক অবস্থায় রাজৈর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
