রুনিকে দুই ম্যাচ নিষিদ্ধ ঘোষণা করলো ফিফা
গত সপ্তাহে পর্তুগালের বিরুদ্ধে বিশ্বকাপ আসরের কোয়ার্টার ফাইনাল ম্যাচে লাল--কার্ড পেয়ে বহিষ্কার হওয়ার কারণে ফিফা’র শৃঙ্খলারক্ষাকারী কমিটি ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনিকে দুই ম্যাচ নিষিদ্ধ এবং ৫, ০০০ সুইস ফ্র্যাংক জরিমানা করেছে।
তাছাড়া আর্জেন্টিনা ও জার্মানির মধ্যেকার ম্যাচে সংঘর্ষে জড়িয়ে পরার কারণে আর্জেন্টাইন ডিফেন্ডার লেনড্রো কুফ্রেকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তাকে ১০, ০০০ সুইস ফ্র্যাংক জরিমানা করা হয়েছে।
একই কারণে আর্জেন্টিনার অপর খেলোয়াড় ম্যাক্সি রড্রিগুয়েজকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ ও ৫, ০০০ সুইস ফ্র্যাংক জরিমানা করা হয়েছে।
