২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের ফাইনালই হতে যাচ্ছে জিদানের শেষ আন্তর্জাতিক ম্যাচ

আধুনিক ফুটবল ইতিহাসে ব্রাজিলিয়ান এডসন অরান্তেস দো নাসিমেন্তো পেলে এবং দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা’র পর যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি হলেন ফরাসি প্লে মেকার জিনেদিনে জিদান। ফরাসি জাতির গৌরব জিদান বার্লিনের অলিম্পিস্ট্যাডিয়নে ১৮ তম ফিফা বিশ্বকাপের ফাইনালে ইটালির বিরুদ্ধে তার শেষ ও ১০৮ তম আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে যাচ্ছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

জিনেদিনে জিদানের অসামান্য অবদানের জন্যই ’৯৮ আসরে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে ফ্রান্স। সেবার ফাইনালে ব্রাজিলকে ৩ -- ০ গোলে পরাজিত করে ফরাসিরা। এই তিন গোলের মধ্যে দুটি গোলই আসে জিদানের পা থেকে। আর এবার ফ্রান্সের ফাইনালে ওঠার পেছনের মূল নায়কও তিনি। স্পেন, ব্রাজিল এবং পর্তুগালের মতো শক্তিশালী দলকে তার জাদুকরী খেলায় হারিয়ে দিয়ে ফ্রান্সকে এক অনন্যসাধারণ গৌরবের মুখোমুখি এনে দাঁড় করিযে দিয়েছেন। ফ্রান্সের হয়ে এপর্যন্ত ১০৭ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩০ টি গোল করেছেন জিদান।

অথচ জিদান কিন্তুু আগেই অবসর নিয়ে ফেলেছিলেন! ঘোষনা দিয়ে দিয়েছিলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে সরে দাঁড়ানোর। কিন্তু ক্যারিয়ারের শেষ সময়ে নিজ দেশকে বিশ্বকাপের মূল পর্বে খেলানোর দায়িত্ব তার কাঁধে এসে পড়লে সেই গুরুদায়িত্বকে মোটেই এড়িয়ে যাননি এই অসাধারণ ফুটবলার। অবসর ভেঙ্গে আবারো ফ্রান্সকে নেতৃত্ব দিতে মাঠে নামেন জিদান। আর তারই নিঁখুত পারফরমেন্স এবং অধিনায়কত্বে অনেক বাধা অতিক্রম করে ১৮ তম বিশ্বকাপের মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করে ফ্রান্স।

এরপর ফ্রান্সের অনেক জিজ্জু ভক্তই বিশ্বাস করতে শুরু করেছিল যে ফ্রান্স এবারের বিশ্বকাপের ফাইনালে খেলতে যাচ্ছে এবং শিরোপা পুনরুদ্ধারের মধ্য দিয়েই জিজ্জু তার শেষ ম্যাচটি চিরস্মরণীয় করে রাখছেন। ভক্তদের সেই আশা সত্যিই বোধহয় পূরণ হতে চলেছে।

এটা খুবই সত্যি যে’ আসরের শুরুতে দল হিসেবে জিদানের ফ্রান্স কিন্তু মোটেই ফেবারিট ছিল না। কোয়ালিফাইং ম্যাচগুলোতে ফ্রান্সের পারফরমেন্স এবং নতুন কোচ রেমন্ড ডমিনিকের কৌশল নিয়ে ফরাসি মিডিয়াগুলোতে ব্যাপক সমালোচনাও হয়। কিন্তু জিদান, থিয়েরি অঁরি আর লিলিয়েম থুরাম এর মতো বর্ষীয়ান ফুটবলারদের পাশাপাশি ফ্রাঙ্ক রিবেরি আর ভিয়েরা’র মতো তরুণ খেলোয়াড়রা যথাসময়েই এসব নিন্দার জবাব দিয়েছেন। প্রথম রাউন্ডে সুইজারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া’র বিরুদ্ধে ড্র করে অনিশ্চিত এক যাত্রা শুরু করেছিল ফরাসিরা। এরপর গ্র“পের শেষ খেলায় নবাগত টোগোকে হারিয়ে কোনোমতে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করে তারা। এক ম্যাচ নিষেধাজ্ঞার কারনে এই গুরুত্বপূর্ণ খেলায় জিদান মাঠে নামতে পারেনি। অথচ মজার ব্যাপার এই ম্যাচের জয়ের নায়কও ছিলেন জিদান। আগেই ঘোষণা দিয়েছিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ এবং এই আসরের মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গন থেকে বিদায় নেবেন। আর জিদানের বিদায়কে আরো প্রলম্বিত ও মধুর করে তুলতে দৃঢপ্রতিজ্ঞ হয পুরো ফরাসি দল। সেই টিম স্পিরিটেই টোগোকে ২-- ০ গোলে হারিয়ে নতুন ইতিহাসির পথে যাত্রা শুরু করে ফ্রান্স।

দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় ম্পেনকে ৩ -- ১ গোলে পরাজিত করে নিজের শেষ ম্যাচকে আরো প্রলম্বিত করেন জিদান। এরপর কোয়ার্টারফাইনালে ব্রাজিলের সাথে ফ্রান্সের ম্যাচটি হতেই পারতো জিদানের শেষ ম্যাচ। কিন্তু এই খেলায় স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠলেন জিদান। তার জাদুতে সেদিন ব্রাজিলের শিরোপা জয়ের সমস্ত আকাঙ্খা চুরমার হয়ে যায়। নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা খেলাটি খেলেই ব্রাজিলকে ১ -- ০ গোলে হারিয়ে দেন প্লে মেকার জিদান। সেমিফাইনালেও এক মহাকব্যিক খেলা খেলেন তিনি। পর্তুগালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো দলকে নিয়ে যান বিশ্বকাপের ফাইনালে। আর মাত্র একটি ম্যাচ। আর এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে দ্বিতীযবারের মতো বিশ্বকাপ শিরোপা ফ্রান্সের ঘরে তুলতে পারলেই পূরন হবে জিদানের স্বপ্ন। নক্ষত্রলোকের উজ্জ্বলতম তারকার মতোই তার অবসরটা হবে অনন্য এক ইতহাস।

জিদান জাদুতে মুগ্ধ সতীর্থ মিডফিল্ডার লিলিয়েম থুুরাম জিজ্জু’র প্রশংসা করে বললেন, ‘জিজ্জু যখন খেলে যায়, তখন বাকী সবাই বুঝে যায় যে তাকে খেলে যেতে দিতে হবে। তার অবসর গ্রহণে বিশ্ববাসী এক জাদুকরী ফুটবলারের খেলা দেখা থেকে বঞ্চিত হবে’।

জিদানের অনুপস্থিতি মর্মে মর্মে অনুভব করবে আন্তর্জাতিক ফুটবল অঙ্গন। তরে বিশ্ববাসী  পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে পেলে আর ম্যারাডোনার পাশাপাশি যে জিদানের নামই উচ্চারন করবে তা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়।