২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খারাপ কাজের জন্যে পুলিশদের শাস্তি দেওয়া হবে: আইজিপি

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আনোয়ারুল ইকবাল শনিবার পুলিশদের উদ্দেশ্যে বলেছেন, পুলিশদের ভালো কাজের জন্যে পুরস্কৃত এবং খারাপ কাজের জন্যে শাস্তি দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

রাজারবাগ পুলিশ লাইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সাথে একটি মত বিনিময় অনুষ্ঠানে আইজিপি আরও বলেন, পুলিশের কাজ স্বচ্ছ হতে হবে।

আইজিপি বলেন, দেশের জনগণের কাছে তাদের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে পুলিশ সদস্যদের নিজেদেরকেই ভালো কাজের প্রমান করে দেখাতে হবে।

তিনি এসময় পুলিশদের অপরাধমূলক কাজের সঙ্গে না জড়িয়ে অপরাধ বিরোধী অভিযানে অংশগ্রহনের কথা বলেন।

আনোয়ারুল ইকবাল এসময় পুলিশদের বিভিন্ন সুযোগ সুবিধার ও সমর্থন প্রদানেরও আশ্বাস দেন।

সভায় ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।