যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার জন্যে আবেদন পদ্ধতি জানাতে সেমিনার
যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় আবেদনের নিয়মাবলী জানানোর জন্যে সোমবার ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৩টায় ‘যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার জন্যে কিভাবে আবেদন করতে হবে’ শীর্ষক সেমিনারটি ৫, ফুলার রোড ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্য যেতে ইচ্ছুক সকল ছাত্র-ছাত্রী সেমিনারে অংশ গ্রহণ করতে পারবে।
এছাড়া বিস্তারিত তথ্যের জন্যে বৃটিশ কাউন্সিল, ৫ ফুলার রোডে যোগাযোগ করার জন্যে ৮৬১৮৯০৫-৭/ ৮৬১৮৮৬৭-৮ নম্বরে ফোন অথবা বফঁপধঃরড়হ@নফ.নৎরঃরংযপড়ঁহপরষ.ড়ৎম এ ঠিকানায় ইমেইল করার অনুরোধ জানানো হয়েছে।
