ট্রেনে কাটা পড়ে সাবেক অতিরিক্ত সচিব নিহত
রাজধানীর খিলক্ষেতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে শনিবার সকালে তথ্য মন্ত্রণালয়ের এক সাবেক অতিরিক্ত সচিব নিহত হয়েছেন।
তার নাম ফরিদ উদ্দিন আহমেদ (৬৪)।
জানা গেছে, সকালে তিনি বাড্ডা এলাকায় বোনের বাসা থেকে বেরিয়ে উত্তরা ৪ নম্বর সেক্টরে নিজ বাসায় ফিরছিলেন। বিশ্বরোড প্রগতি সরণীর রেলক্রসিংয়ে পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে তিনি রেললাইন পার হতে গেলে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের লাশ ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
