২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতা নূরুল ইসলামের ইন্তেকাল

সাবেক গণপরিষদ সদস্য, আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর নূরুল ইসলাম শুক্রবার ঢাকার এ্যাপেলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে যকৃতের ক্যান্সারে ভুগছিলেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

তিনি তিন ছেলে, চার মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে যশোর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলাম এক সময় যশোর জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ছিলেন। তিনি আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি পক্ষের অন্যতম আইনজীবী হিসেবে ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতাদেরও একজন।

মৃত্যুর আগে তিনি যশোর মশিয়ূর রহমান আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মরহুম নূরুল ইসলামের লাশ যশোরে পৌঁছুলে বিপুল সংখ্যক মানুষ তার ভোলাট্যাংক রোডস্থ বাসভবনে ভিড় জমায়। বাদমাগরিব কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় কারবালা গোরস্থানে দাফন করা হয়।