তাড়াশে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বৃহস্পতিবার পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সূত্র জানায়, তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের প্রফুল্ল চন্দ্রের ছেলে প্রতীম (২) খেলতে গিয়ে বাড়ির পাশে একটি পুকুড়ে পড়ে যায়। পরে এলাকাবাসী বিকেলে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
অপর ঘটনায় একই ইউনিয়নের মাদারজান গ্রামের ব্যাবসায়ী সিদ্দিকুর রহমানের মেয়ে বন্যা (৩) খেলার সময় পুকুড়ে পড়ে যায়। গ্রামবাসী বিকালে লাশ ভেসে থাকতে দেখে তা উদ্ধার করে।
