২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ দিনেও মেলেনি নতুন ভোটার

ভোটার তালিকা থেকে বাদ পড়া লোকজনের মধ্যে আগ্রহ না থাকায় মাইকিং করেও গত ছয়দিনে একজন নতুন ভোটারও খুঁজে পাওয়া যায়নি নীলফামারী জেলায়। উপস্থিত সহকারী রেজিষ্ট্রেশন অফিসাররা তাই অনেকটা মাছি মারা কেরানিতেই পরিণত হন এই কদিন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2006, 05:08 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

ফলে জেলার ভোটার তালিকা হালনাগাদের কাজ যেমন এক চুলও এগোয়নি, তেমনি নতুন একজন আবেদনকারীরও নাম জানাতে পারেননি জেলা নির্বাচন অফিসার। হালনাগাদের ষষ্ঠ দিনে বৃহষ্পতিবার খোদ জেলা শহর পৌরসভার ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিষ্ট্রেশন অফিসারের অফিসে গিয়ে উপজেলা নির্বাচন অফিসার মারুফুর রহমান ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। তিনি জানান, নতুন কোন নাম তালিকাভূক্ত হয়নি। তবে তিন-চার দিন আগে ৭/৮ জন যুবক এসে নতুনভাবে ভোটার হওয়ার নিয়ম-কানুন জেনে গেছে। জেলা নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম মানুষের অনাগ্রহের কথা স্বীকার করলেও বলেছেন, মানুষ না এলে তো বেঁধে আনা যাবে না!