২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনিকে লাল কার্ড দেয়াটা ছিলো একান্তই রেফারির নিজের সিদ্ধান্ত

গত শনিবারে পর্তগালের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলায় ইংল্যান্ডের রুনিকে লাল কার্ড প্রদর্শন নিয়ে যে বিতর্কের সৃস্টি হয়েছিলো রেফারি তার সমাপ্তি টানলেন। আর্জেন্টাইন রেফারি হোরাসিও এলিজোন্ডো বলেন রুনিকে লাল কার্ড দেওয়টা ছিলো একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত। তিনি পর্তুগাল এর খেলোয়ারদের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে রুনিকে শাস্তি দেননি, লাল কার্ড রুনির প্রাপ্য ছিলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 05:18 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

ইংল্যান্ডের টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে হোরাসিও এলিজোন্ডো বলেন, “ওই মুহুর্তে ওর (রুনির) ট্যাকলের ধরণটা ছিলো হিংস্র, আর তাই তাকে লাল কার্ড দেয়া হয়।”

কিন্তু মাঠে পর্তুগাল খেলোয়ারদের কিছু তৎপরতা এই ঘটনাটিকে ঘিরে বিতর্কের জন্ম দেয়। রুনি যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন টিভি ক্যামেরায় ধরা পরে পর্তুগালের রোনাল্ডো তাদের রিজার্ভ বেঞ্চের সতীর্থদের দিকে তাকিয়ে চোখের ইশারা করেন।

রুনি পর্তুগালের কার্ভালহোকে বাজেভাবে ট্যাকল করার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অন্তত ৪০ মিটার দুর থেকে রেফারির কাছে দৌড়ে এসে লাল কার্ডের জন্য আবেদন করেন।

“লোকেরা যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমি বলছি এতে পর্তুগালের কোনো খেলোয়ারের প্ররোচনা ছিলো না,” রেফারি বলেন।

কোয়ার্টারফাইনালে পর্তগালের কাছে টাইব্রেকারে হেরে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ মিশন শেষ করে।