২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে শ্রমিক নিহত

কুষ্টিয়ার চৌড়হাস কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে সোমবার অজ্ঞাত সন্ত্রাসীরা এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 01:34 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

নিহত শ্রমিকের নাম শরীফুল ইসলাম (৩০)। সে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের নূরপুর গ্রামের গিয়াসউদ্দিন মোল¬ার ছেলে এবং কুষ্টিয়া বিআরবি পলিমার ইন্ডাষ্ট্রিজের শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১ টায় কর্মস্থলে যাবার পথে সন্ত্রাসীরা শরীফুলকে ছুরিকাঘাতে হত্যা করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আহসান হাবীব জানান, কারখানা অথবা এলাকার পূর্ব শত্র“তার জের ধরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে।

পুলিশ রাতেই শরীফুলের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে।

উলে¬খ্য, কয়েক মাস আগে বিআরবি গ্র“পের অপর ইন্ডাষ্ট্রিজ এমআরএস এর এক সুপারভাইজারকে কর্মস্থল থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা রাস্তার পাশে হত্যা করেছিল।