প্লাস্টিক পণ্যের জন্য শিল্পাঞ্চল : মঙ্গলবার চুক্তি হচ্ছে
প্লাস্টিক শিল্প নগরী প্রতিষ্ঠায় মঙ্গলবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ প্লাস্টিক পণ্য উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হতে যাচ্ছে
বিপিজিএমইএ’র সভাপতি জসিম উদ্দিন বিডিনিউজকে জানান, মাওয়া মহাসড়কে ধলেশ্বরী ব্রিজ-২ এর কাছে ৫০ একর জমির ওপর এই শিল্পাঞ্চল স্থাপন করা হবে।
জসিম উদ্দিন জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এরই মধ্যে প্রকল্পটি অনুমোদন করেছে।
মঙ্গলবার এ সম্পর্কিত একটি চুক্তি সাক্ষরিত হবে। প্লাস্টিক পণ্য উৎপাদনে বিসিক ওই শিল্পাঞ্চল নির্মাণ করবে।
এদিকে প্লাস্টিক পণ্য উৎপাদকরা বাজেটে প্লাস্টিক পণ্যের কাঁচামালের আমদানি শুল্ক হ্রাস করতে এবং কাঁচামাল আমদানীর লক্ষ্যে ২৫ শতাংশ ব্যাংক গ্যারান্টি কমানোর জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।
