২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার শওকত আলীর মৃত্যুতে নির্মূল কমিটির শোক

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শনিবার একাত্তরের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলনের পথিকৃত এবং নির্মূল কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা ব্যারিস্টার শওকত আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়, ব্যারিস্টার শওকত আলী খানের মৃত্যুতে আমরা শোকাহত, যিনি ছিলেন সৎ ও ধার্মিক কিন্তু কট্টর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবসময়ই সোচ্চার। 

সংবিধান তৈরি প্যানেলের সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক আইন প্রণেতা এবং গণ--আদালতের সদস্য হিসেবে জামাতের রাজনীতি নিষিদ্ধকরণ ও যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে ব্যারিস্টার শওকতের ভূমিকার কারণে জাতি তাকে স্মরণ করবে।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন-- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী, উপদেষ্টা বিচারপতি কেএম সোবহান, অ্যাড. গাজীউল হক, কলীম শরাফী, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকারী সভাপতি অধ্যাপক মুনতাসির মামুন, শ্যামলী নাসরীন চৌধুরী, ভাষ্কর ফেরদৌসি প্রিয়ভাষিনী, শিল্পী হাশেম খান ও রফিকুন নবী, অ্যাড. সুলতানা কামাল, চিত্র পরিচালক শাহীন আখতার এবং সাংবাদিক জাহিদ নেওয়াজ।