২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ দেখতে না পারায় পুরনো ঢাকার দুটি বিদ্যুত কেন্দ্র ও জেলখানায় হামলা, সংঘর্ষ, আহত ২০ জন

বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে বিদ্যুতের লোড শেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা শুক্রবার রাতে পুরনো ঢাকার দুটি বিদ্যুত অফিস ও কেন্দ্রীয় কারাগারে হামলা করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2006, 11:26 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

লালবাগ ও কোতোয়ালী থানা এলাকার বিদ্যুত অফিসে হামলার ঘটনায় পুলিশের সাথে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষে কারাপুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়।

থানা পুলিশ জানায়, আর্জেন্টিনা ও জার্মানির ফুটবল ম্যাচ চলার সময় লোড শেডিংয়ের প্রতিবাদে শত শত মানুষ লালবাগের নাজিমউদ্দিন রোড ও কোতোয়ালী থানার ইসলামবাগ এলাকার রাস্তায় নেমে আসে।

এ সময় বিক্ষুব্ধ জনতা বিদ্যুত অফিসে হামলা চালায় এবং ইট -- পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে তারা বিদ্যুত অফিসের পাশাপাশি কেন্দ্রীয় কারাগার লক্ষ্য করেও ইট --পাটকেল নিক্ষেপ করে।

এ সময় কারারক্ষীরাও বিক্ষুব্ধ জনতার ওপর পাল্টা ইট -- পাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

দুপক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন কারারক্ষীসহ কমপক্ষে ২০ জন আহত হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি।