২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ৩০ ছাত্র -- ছাত্রী হাসপাতালে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ব্রাহ্মনভিটা উচ্চ বিদ্যালয়ের ৩০ ছাত্র -- ছাত্রী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ পতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 01:50 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের ২৮ জন ছাত্রী এবং ২ জন ছাত্রের পেটে ব্যথাসহ গোটা শরীরে জ্বালাপোড়া শুরু হয়। এক পর্যায়ে তারা মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাদেরকে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার চারজন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জেলার সিভিল সার্জন ডা. এনায়েত করিম বিডিনিউজকে জানান, এ রোগের কারণ সম্পর্কে এখন তারা বিস্তারিতভাবে কিছু জানতে পারেননি। তবে তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। এ এলাকায় দু’টি মেডিক্যাল টিম কাজ করছে।